পটুয়াখালীতে আতশবা‌জি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ০২:৪৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:৪৯

পটুয়াখালীতে আতশবা‌জি ফোটানোর সময় মো. রা‌ফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাতে ৮টার দিকে পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রা‌ফি পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া এলাকার ব্যবসায়ী মো. ম‌নির হোসেনের ছেলে।

রা‌ফির মামা মো. বশার উদ্দিন জানান, আমার ভাগনে চাঁদ দেখার পরে দোকান থেকে আতজবা‌জি কিনে এনে ফোটাতে শুরু করেন। আমি তাকে নিষেধ করে বাজারে গিয়েছি। রাত ৮টার দিকে বাসা থেকে খবর দিয়েছে আতশবাজি ফোটাতে গিয়ে রা‌ফি অনেক আহত হয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রা‌ফিকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক জানান, আতশবা‌জির মাথার সিসার অংশ সরাস‌রি ওই শিশুর গলার শ্বাসনালিতে প্রবেশ করেছে, এতে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঈদুল ফিতরের আগের দিন এমন মর্মান্তিক ঘটনায় শিশু রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী