শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ০২:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০২:২৪

মাদারীপুরের শিবচরে তারাবির নামাজের সময় কথা বলা নিয়ে শিশুদের কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বহেরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ওই এলাকার, মানিক মাদবর, ইব্রাহিম মাদবর (৪১), বোরহান মাদবর(৩৬), বিপ্লব, অনিক(১৬), রাসেল, চুন্নু মাদবর (৪২), কোহিনুর বেগম (৬৪), ফাতেমা বেগম, চাঁন মিয়া মাদবর (৭০) প্রমুখ। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ২৯ মার্চ রাতে তারাবির নামাজ আদায়ের সময় বহেরাতলা গ্রামের নুর ইসলাম মাওলানার মসজিদের সামনে দুষ্টামির ছলে দুই দল শিশুর মধ্যে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্ধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় মানিক মাদবর ও চুন্নু মাদবর পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত উভয়পক্ষের মানিক মাদবর, ইব্রাহিম মাদবর, চুন্নু মাদবর, কোহিনুর বেগম ও ফাতেমা বেগমের অবস্থা খারাপ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায়  আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক আছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, ‘নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। তার মধ্যে মধ্যে ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি