মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৫:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:২৭

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উচ্চ আদালত থেকে জামিন পরবর্তী মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক গোলাম মহীউদ্দীনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরসহ চার মামলার আসামি তিনি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন পৃথক চার মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার দুটি মামলার আগাম জামিন মেয়াদ শেষ হলে আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি।

তার আইনজীবী অসীম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের ৭-৮ জন আইনজীবী। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায়বিচার প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতার মামলা রয়েছে। ওই সকল মামলায় তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুটি মামলার জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করতে আসলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ ফ ম নুরতাজুল আলম বাহার জানান, আসামির বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে সবগুলোতে গুরুতর অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের