ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২৫, ০৩:১৫আপডেট : ১০ মে ২০২৫, ০৩:১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকার অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের ঢাকামুখি লেনে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আজকের মতো আমাদের আন্দোলন কর্মসূচি এখানে স্থগিত করা হলো। আগামীকাল ফের ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ একটি খুনি দল। ওরা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। ওদেরকে নিষিদ্ধ করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে শিক্ষার্থীরা মহাসড়কের সাইনবোর্ড অংশ অবরোধ করে আন্দোলন করে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী