আরেকজনের ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার

সাভার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৪০

একজনের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় এবাদুল ইসলাম ফরিদী (৩১) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশালের উজিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এবাদুল সাভারের আশুলিয়ায় একটি মসজিদের ইমাম। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিমের করা মামলায় ওই ইমামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার ‘পিনাকী-Dadabhai Pinaki’ নামের ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে ওই লেখার কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে বিষয়টি দেখতে পান। এ নিয়ে তিনি সোমবার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এতে এবাদুল ইসলামের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্নসহ জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর তথ্য প্রচার, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগ আনা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘মামলার পর সোমবার রাতেই অভিযান চালিয়ে উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান