আ.লীগের ২০ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

রাজবাড়ী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ২০:০৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ২০ নেতাকর্মী আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন কর‌লে বিচারক তাম‌জিদ আহ‌মেদ এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মী।

মামলাটি করেছেন শিক্ষার্থী রা‌জিব মোল্লা। এতে সাবেক এম‌পি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০০ জন‌কে আসামি করা হয়। ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলা‌টি হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌তের সরকারি কৌঁসুলি (পি‌পি) আব্দুর রাজ্জাক জানান, আসামিরা হাইকো‌র্টের আদেশ অমান্য ক‌রে‌ছেন এবং জজ‌কো‌র্টে হা‌জির হ‌ননি। আজ ম্যাজিস্ট্রেট কো‌র্টে হা‌জির হলে উচ্চ আদাল‌তের আদেশ অমান‌্য করায় বিচারক সবাইকে কারাগারে পাঠান।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম