মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ২২:০০ আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২২:০০

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। পরে অভিযুক্ত শামীম দেওয়ান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার শামীম দেওয়ান আউটশাহী ইউনিয়নের শহিদ দেওয়ানের ছেলে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সপ্তম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে খানিকটা দূরে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে ফেরার পথে পূর্বপরিচিত শামীম বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের মোটরসাইকেলে ছাত্রীকে তোলে। কিছুদূর যাওয়ার পর তাকে নামিয়ে পাশের এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শামীম পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল রবিবার বিকালে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শামীম দেওয়ানকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি