স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৯

টাঙ্গাইলের বাসাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল মিয়া নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুর উপজেলার আব্দুল কাদের মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) বিকালে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকার একটির মাদ্রাসার পেছনে নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ওই ছাত্রী বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী