বগুড়া যুবলীগ সভাপতির সহযোগী সন্ত্রাসী হৃদয় গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:৫৩

বগুড়া জেলা যুবলীগ সভাপতির সহযোগী, সংগঠনটির সক্রিয় কর্মী, দাদন ব্যবসায়ী ও সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় বেপারী (৩২) অবশেষে ধরা পড়েছেন। ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে শহরের উত্তর চেলোপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

বুধবার (১৮ জুন) বিকালে তাকে একটি নাশকতার মামলায় আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ওসি ডিবি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

পুলিশ জানায়, হৃদয় বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলম বেপারীর ছেলে। এলাকায় কুখ্যাত দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ডান হাত ও সংগঠনটির সক্রিয় কর্মী। লিটনসহ বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।

হৃদয় বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে।

জেলা ডিবির ওসি ইকবাল বাহার জানান, জেলা যুবলীগের সভাপতি লিটনের ঘনিষ্ঠ ও যুবলীগের সক্রিয় কর্মী হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত। লিটনের সহযোগিতায় হৃদয় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এরপর এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। একটি নাশকতার মামলায় বুধবার বিকালে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী