কিশোরগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৩:৩৭ আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৩:৩৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতে এক কৃষক মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক। তারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাত শুরু হলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবু তাহের মিয়া (৪৮) মইষাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আবু তাহের মিয়াসহ তিন জন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে তারা আশ্রয় নেন। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাকি দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তিনি আরও জানান, বর্তমানে আহত দুই জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি