বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৭:০৯ আপডেট : ২০ মে ২০২৫, ১৭:০৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় গত ৮ মে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ জন নিহতের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের সেই বাসচালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জে আনা হচ্ছে। তার নাম ফয়সাল (৪৫)। তিনি ভোলার চরফ্যাশনের ফারুকের ছেলে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর সিরাজদিখান থানায় ২০১৮ সালের সড়ক পরিবহনের ৯৮/৯৯/১০৫ এর ধারায় একটি মামলা করা হয়। চালক ফয়সাল মামলার এক নম্বর আসামি। দুর্ঘটনার পর থেকে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

উল্লেখ্য, মামলার অপর দুই আসামি বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও চালকের সহকারী সাইফুল ইসলাম শান্তকে (২৬) ওই দিনই গ্রেফতার করে পুলিশ।

গত ৮ মে প্রসূতি রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে আরোহীদের চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি