জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

শরীয়তপুর প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৮:১৪ আপডেট : ২১ মে ২০২৫, ১৮:১৪

শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারি মৌজায় নদীর মধ্যে জেগে ওঠা একটি সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। জমি দখলের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের একজন কাশেম মোতাইতকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল তার ওপর হামলা চালায় কাশেম আলী খাঁয়ের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, আবুল কাশেম আমাদের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবি জানাই।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, জমি ও পূর্বের বিরোধের জেরে একজনের ছুরির আঘাতে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি