ঢাকায় এসে গাজীপুরের এক সাংবাদিক দুদিন ধরে নিখোঁজ, স্ত্রীর জিডি

গাজীপুর প্রতিনিধি
২১ মে ২০২৫, ২৩:৩৫আপডেট : ২১ মে ২০২৫, ২৩:৩৫
video

দৈনিক কালবেলার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি মো. মনিরুজ্জামানকে (৩৩) দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বুধবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ মো. মনিরুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুম্বাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সেইসঙ্গে তিনি কালিয়াকৈরের লতিফপুর এলাকার বেসরকারি শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক পদে রয়েছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার সকালে সাংবাদিক মনিরুজ্জামান ঢাকায় যাচ্ছিলেন। কালিয়াকৈর উপজেলার শাহীন ক্যাডেট স্কুলের গেটের সামনে থেকে তিনি প্রাইভেট কার নিয়ে রওনা হন। তার সঙ্গে আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও নাম না জানা আরও এক ব্যক্তি ওই প্রাইভেটকারে ছিলেন। বিকাল ৫টার দিকে মনিরুজ্জামানের মোবাইলে স্ত্রী সালমা যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন বলে জানান। পরে মনিরুজ্জামান বাড়িতে ফিরে না আসায় তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। মনিরুজ্জামানের সঙ্গে থাকা আবদুল্লাহ আল মামুন ও প্রাইভেটকারের চালক নিরঞ্জন সরকারের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মনিরুজ্জামানের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে ডিডিতে উল্লেখ করেছেন স্ত্রী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘শুনেছি, তিনি ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী