নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ২৩:৪৫ আপডেট : ২১ মে ২০২৫, ২৩:৪৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজের দোতলা বাড়ির কক্ষ থেকে আমির শেখ (৭১) নামের এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির শেখ ওই গ্রামের কোরবান আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আমির শেখ ও তার স্ত্রী থাকতেন। তাদের চার মেয়ে। বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকেন তারা। বছরখানেক আগে আমির শেখের স্ত্রী ঢাকায় এক মেয়ের কাছে গিয়ে থাকতে শুরু করেন। সেজন্য আমির শেখ একাই আবিরপাড়া গ্রামের বাড়িতে থাকতেন। তবে কয়েকটি ফ্ল্যাটে ভাড়াটে রয়েছেন।

আমির শেখের বাড়ির ভাড়াটে নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকে পানি ছিল না। পানি তোলার জন্য মোটর ছাড়তে বাড়ির মালিক আমির শেখকে ডাকতে দোতলায় যান তিনি। সে সময় ডাকাডাকির পর সাড়াশব্দ পাননি। দোতলার একটি কক্ষের জানালা দিয়ে তাকাতেই মেঝেতে আমির শেখের হাত-পা ও মুখ বাঁধা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নাসিমা চিৎকার করলে বাড়ির অন্য ভাড়াটেরা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন তারা। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমির শেখকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কী কারণে, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি