গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপ, থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
২৯ মে ২০২৫, ২০:৩১ আপডেট : ২৯ মে ২০২৫, ২০:৩১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় ‘নিসর্গ’ নামের একটি রিসোর্টের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। নিসর্গ রিসোর্টটি পরিচালনা করছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।

মামলার বাদী নিসর্গ রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ বলেন, ‘ধারণা করছি, কেউ আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এমনটা করে থাকতে পারে। এ ঘটনায় মামলা করা হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন কর্তব্যরত ব্যক্তিরা। এরপর ভোরে আবার একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের জারকিন উদ্ধার করা হয়। সোমবার রাতে দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যে তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে নিসর্গ রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘রিসোর্টটির অবস্থান অনেকটাই জনশূন্য এলাকায়। দুর্বৃত্তরা রাতের আঁধারে কাজটি করে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি