পদ্মায় ধরা পড়া বিশাল পাঙাশটি ৬৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৯:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৬ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ নিলামে বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। রবিবার (২ নভেম্বর) সকালে পাঙাশ মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কেনেন। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটে তার মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন।

এর আগে রবিবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার হালিম সরদারের আড়ত ঘর থেকে শাহজাহান শেখ নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে কেনেন। 

স্থানীয় মৎস্যজীবীরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন দৌলতদিয়া ফকির পাড়ার জেলে সোনাই হালদার ও তার দল। রাত শেষ হয়ে এলেও মাছ না পেয়ে তারা অনেকটা হতাশ হয়ে জাল গুঁটিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কোনও মাছ আটকা পড়েছে। পরে জাল গুঁটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক পাঙাশ।

ভোরের আলো উঠতে না উঠতেই পাঙাশটি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। ওজন দিয়ে দেখেন ২৬ কেজি ২০০ গ্রাম হয়েছে। বিক্রির জন্য বাজারের হালিম সরদারের আড়ত ঘরে তোলা হয়। এ সময় নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কেনেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ত ঘরে বিশাল আকারের এই পাঙাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙাশটি কিনে নিই। এখন বিক্রির জন্য নিজের আড়ত ঘরে এনে রেখেছি। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করে দেবো। 

/এফআর/
সম্পর্কিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
মাছের গায়ে রাসায়নিকের ভয়? রান্নার আগে কীভাবে দূর করবেন
হিমালয়ের ঢলের পানি কি পদ্মায় আসছে?
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?