শেখ হাসিনার মামলার রায়, গোপালগঞ্জে আট শতাধিক পুলিশ-বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৫

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‌‘জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৭০০ সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০০ সদস্য এবং অতিরিক্ত আরও ৬০ সদস্য মাঠে কাজ করবেন। রায় ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পুলিশ।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে অনলাইনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার কর্মসূচির ঘোষণা দেওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি মামলা করা হয়। চার মামলায় ১৯৯ জনের নাম উল্লেখ করে মোট ৯০৯ জনকে আসামি করা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত এসব মামলায় সাত জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বদলি করা হলো অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপারের ১৩ জনকে
ট্রাইব্যুনাল বলেন, ‘একজনেরও চাকরি থাকার কথা নয়’একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক