গানপাউডার ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২৫, ২৩:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২৩:৫০

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিন জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গানপাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। 

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, ‘রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুটি মোটরসাইকেল নিয়ে এসে তারা প্রথমে ইট মারে। এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয় বাসে। তারা উপজেলা সড়ক দিয়ে পালিয়ে যায়। আমরা আগুন দেখে দ্রুত নিয়ন্ত্রণে আনি।’

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ‘রাত ১০টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গানপাউডারের নমুনা দেখতে পেয়েছে। ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কখন হবে, যা বললেন প্রতিমন্ত্রী শাহে আলম
প্রাথমিকের প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা
ব্যবসায়ীর বাড়িতে ছাত্রদল নেতার হুমকির ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক