একসঙ্গে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়া আ.লীগের ৩ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবে শনিবার (২০ ডিসেম্বর) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন- সেলিম শরীফ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যক্তিগত কারণ, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা জটিলতার কারণে তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, দলের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই রয়েছে, তবে বর্তমানে তারা আর কোনও দলীয় পদে থাকতে চান না।

কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ বলেন, আমাকে উপজেলা কৃষকলীগে অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পর্কে আমি অবগত ছিলাম না।

পৌর যুবলীগের সহসভাপতি আরিফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে আমাকে পৌর যুবলীগের সহ-সভাপতি করা হয়েছিল, তবে সাংগঠনিক কোনও কার্যক্রমে আমি সক্রিয় ছিলাম না।

আবুল কালাম আজাদ বলেন, আমাকে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য করা হয়েছিল আমার জানা ছিল না, বিষয়টি অবগত হওয়ার পরে আমরা পদ থেকে, টুঙ্গীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম।

/এফআর/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি