গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন গোবিন্দ প্রামাণিক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ০০:০৬ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০০:০৬

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সন্ধ্যায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলার সভাপতি বিজন রায় বলেন, ‘আমাদের সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে বুধবার বিকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘আমি গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বো। আজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামী ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা দেবো। আমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হতে অফার করেছিল। কিন্তু রাজি হইনি। কারণ দলীয় প্ল্যাটফর্মে প্রার্থী হলে কথা বলা যায় না।’

মনোনয়নপত্র সংগ্রহের সময় হিন্দু মহাজোটের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, প্রচার সম্পাদক (স্বেচ্ছাসেবক) ঝিনুক বিশ্বাস, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীবেক বিশ্বাস, হিন্দু মহাজোটের কর্মী তুষার গাইনসহ সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি