গোপালগঞ্জে আওয়ামী লীগের আরও ৪ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও চার জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। 

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান ও পাটগাতি ইউনিয়ন শাখার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনও পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকবো না‌ আমরা।

এর আগে গত ২০ ডিসেম্বর মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও দুপুরে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। এর মধ্যে মুকসুদপুরে ১০ জন ও টুঙ্গিপাড়ায় তিন জন পদত্যাগ করেন।

/এএম/

/এএম/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি