প্রার্থীর হাত ধরে বিএনপিতে যোগ, সভায় বক্তব্য দেওয়ায় সংঘর্ষে আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরই বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারীসহ পাঁচ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের ইসরাফিল মোল্যা ও অপরপক্ষের নেতৃত্ব দেন ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা ও চান মিয়া।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দলীয় একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইসরাফিল মোল্যা এবং ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা, চান মিয়া উভয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। সভায় শহিদুল ইসলাম বাবুল উপস্থিতিতে উভয়পক্ষের নেতারা বক্তব্য রাখেন। এ সময় ইসরাফিল মোল্যা দীর্ঘ বক্তব্য দেওয়ায় ওয়াদুদ মোল্যার সমর্থক শহিদুল ইসলাম শান্ত নামে এক যুবক বাধা দেন। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এর জের ধরেই বুধবার দুপুরে ইসরাফিল মোল্যার ছোট ভাই জাকারিয়া মোল্যার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এরপরই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে জাকারিয়া মোল্যা (৩৭), জাহিদ মোল্যা (৩৮), লাভলী বেগমসহ (৪৫) পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া মোল্যা বলেন, ‘আমরা আগে আওয়ামী লীগ করতাম। গতকাল বাবুল ভাইয়ের সঙ্গে তার দলে যোগদান করি। ওই অনু্ষ্ঠানে আমার ভাই একটু সময় নিয়ে বক্তব্য দিলে শান্ত বাধা দেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপর আজ আমাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছ আমাদের। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’

এ বিষয়ে জানতে অপরপক্ষ ওয়াদুদ মোল্যা গ্রুপের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ২৮ ডিসেম্বর ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি। সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বাসায় উপস্থিত হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন তিনি।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম