মানিকগঞ্জে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৯

তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। 
সোমবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লাভলী মীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলাম আরজু,  ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম আর লিটন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদীচী সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন। 
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর, উদীচী, কৃষক সমিতি, সিপিবি অংশ নেয়। 
এসময় বক্তারা বলেন, তনু হত্যার ঘটনা এখনও রহস্যজনক। এই রহস্যের জাল ভেঙে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ার দেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের