আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

ঢাকার সাভারের আশুলিয়া ভাড়া বাসা থেকে রুমানা আক্তার নামে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার পর পালিয়েছে স্বামী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত বিল্লালের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। নিহত রুমানা আক্তার রুমি স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার এসআই শফিউল আলম সোহাগ জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম