ইয়াবাসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ১২:৫৪ আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৫৪

শরীয়তপুর সদর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মিন্টু মাদবর (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার  (৩ মার্চ) রাতে উপজেলার সুজন দোয়াল চৌরাস্তা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

মিন্টু মাদবর ছোট সন্দীপ এলাকার আরশেদ আলী মাদবর এর ছেলে । তিনি চিকন্দি ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, ৫ আগস্টের পর থেকে মিন্টু মাদবর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 

সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী জানান, মিন্টু মাদবর চিকিন্দী ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কেউ নন। তবে কেউ যদি অপরাধ করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এর দায় দল বহন করবে না।

শরীয়তপুরের ডিবির এসআই খায়রুল লস্কর জানান, উপজেলার সুজন দোয়াল চৌরাস্তা থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে রাতেই পালং থানায় পাঠানো হয়। সকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে পালং থানা।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি