গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, ময়লার স্তূপে মানুষের কঙ্কাল

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১৯:৫৭ আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষের পাওয়া যায়নি। শুক্রবার (২৭ মার্চ) ভোরে এবং সকালে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম বলেন, ‘সকাল ১০টার দিকে সাহেদা বেগম (৬৩) বাসা থেকে জিরানীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অপরদিকে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি এবং গায়ে সাদা পাঞ্জাবি ছিল। স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।

এ ছাড়া মহানগরীর কামরজুড়ি এলাকার ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই এলাকার ময়লার স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ‘স্থানীয় লোকজন কামরজুড়ি এলাকার একটি ময়লার স্তূপে মাথার খুলি, মেরুদণ্ড ও বুকের পাঁজরের হাড় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে এটি কোনও শিশুর কঙ্কাল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি