অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের ধাক্কায় দুই শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১৯:২৫ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:২৫

ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষণদিয়া রেলগেটে ট্রেনের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. তাইব তাহরিম ও মো. তাহমিদ। তারা ভুষণা লক্ষণদিয়া গ্রামের মো. আকাশ শেখের যমজ সন্তান এবং তাদের বয়স সাড়ে চার বছর।

নিহতদের বাবা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে তারা ট্রেনের নিচে কাটা পড়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ওই এলাকায় একটি রেলগেট স্থাপন করে গেটম্যান নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। তারা জানান, বেলা দেড়টার দিকে রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা ট্রেনটি মধুখালী রেলস্টেশন পার হয়ে ভাটিয়াপাড়া দিকে যাওয়ার সময় লক্ষণদিয়া রেলগেটে দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে অন্তত ৫০ গজ দূরে ছিটকে পড়ে মৃত্যু হয়। এই রেলগেট এলাকার উভয় পাশে অবৈধ স্থাপনা আছে। গেটম্যান না থাকায় এবং অরক্ষিত পড়ে থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। 

মধুখালী রেল জংশনের স্টেশন মাস্টার মো. কাউছার মাহমুদ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লক্ষণদিয়া রেলগেটে গেটম্যান নেই। ওই রেলক্রসিংয়ের অনুমোদনও নেই।’

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, ‘বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি ভাটিয়াপাড়া থেকে আবার ফিরে আসলে অবরোধ করে ট্রেনটি থামিয়ে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন। পরে ওই এলাকায় একটি গেট স্থাপনের ব্যাপারে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে দেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
১৪৬ বছরে সুকনা স্টেশন, টয় ট্রেনের ইতিহাস দেখতে নতুন গ্যালারি
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি