যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৩:৩৩আপডেট : ০৯ জুন ২০২৬, ০৩:৩৩

ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল উদ্দিন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) বিকালে হালুয়াঘাট সদরের ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (২৬) কাচারিপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে কাচারিপাড়া এলাকার কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হেলালের ওপর অতর্কিত হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধ ও মাদক ব্যবসা কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকার বাসিন্দা শরিফুলের নেতৃত্বে কয়েকজন যুবক হেলালকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের স্বজনরা জানান, পরিকল্পিতভাবে হেলালকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। তারা দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত হেলালের স্বজনরা। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি তাদের।

/এএম/
সম্পর্কিত
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে