আর্জেন্টিনা-মিসরের খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রক্টরসহ ১০ শিক্ষার্থী আহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ জুলাই ২০২৬, ১৭:৩১আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:৩১

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসরের ম্যাচ দেখাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত সন্দেহকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।

এ সময় তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জননেতা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগে ফিরে গেলেও রাত আনুমানিক ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
পাহাড় চাপায় হেফজখানার ৮ শিশু লাশ, আরও ১৩ জনকে জীবিত উদ্ধার
খুবই বিশেষ একজন মানুষ, মেসির প্রশংসায় পঞ্চমুখ বেকহ্যাম
সর্বশেষ খবর
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে