চোরের উৎপাত বন্ধে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ০৮:৩৫ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৮:৩৫

গাজীপুরের শ্রীপুরে অব্যাহতভাবে গরু চুরি বৃদ্ধি ও চোরের উৎপাত বন্ধে ব্যবস্থা নিতে থানার সামনে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। বিক্ষোভকারী গ্রামবাসীরা গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারের দাবিও করেছেন তারা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানা মোড়ে এ বিক্ষোভ করা হয়।

গ্রামবাসীর পক্ষ থেকে জাকির হোসেন রাজু বলেন, গত এক মাসে পোষাইদ গ্রাম থেকে কৃষকের ৪ থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তিনটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। অভিযোগের ১৫ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়নি। একটি চুরির ঘটনায় ‘মামুন’ নামে এক ব্যক্তিকে চোর হিসেবে শনাক্ত করে থানা পুলিশকে জানানো হলেও ওই চোরকে আটক বা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।

অভিযোগকারী আলী হোসেন, সাদির ও ইসলাম উদ্দিনের দাবি, তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগের তদন্তের দায়িত্ব থাকা শ্রীপুর থানার এসআই কামরুলকে দেওয়া হয়েছিল। ওই তদন্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি এবং তিনি ঘটনাস্থলে তদন্তের জন্য যাননি।

বিক্ষোভ শেষে গ্রামবাসীরা শ্রীপুর থানার ওসি সঙ্গে সাক্ষাৎ করলে তিনি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, দ্রুত সময়ের মধ্য গরু চোরদের চিহ্নিত করে গ্রেফতারসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকেও এলাকায় নজরদারি বাড়ানো হবে।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি