এক গুদাম থেকে ছড়ালো আগুন, পুড়লো ২৬টি ঝুটের গুদাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ১৪:১৯ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ২৬টি গুদামের ঝুটের কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে। পরে তা অন্য গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। গুদামগুলোর সব মালামাল পুড়ে গেছে। তার দাবি, আগুনে সব গুদামের মালামাল পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
পদ্মায় দস্যুদের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
সর্বশেষ খবর
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা