নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

ঢাকার সাভারে নকল হানিফ পরিবহনের একটি বাস ব্যবহার করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে হানিফ পরিবহনের স্টিকার লাগানো ও একই রঙের একটি বাস জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বাসে অগ্নিসংযোগ ও মশাল মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীবসহ ছয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা বাসটির মালিক শ্রমিক লীগ নেতা রুবেল হাওলাদার। পুলিশের দাবি, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এই বাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে এবং একই রকম রং করে বাসটিকে আসল হানিফ পরিবহনের মতো সাজানো হয়েছিল। এই বাস ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মশাল মিছিল, অগ্নিসংযোগ ও ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যেতেন। বাসটির বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ খোঁজখবর নিচ্ছিল।

ওসি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে খবর আসে, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি চলন্ত বাস থামিয়ে রেখে নাশকতাকারীরা অন্য একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা অগ্নিসংযোগ করতে ব্যর্থ হয়। পরে ব্যানার-ফেস্টুন ও মশালসহ নকল হানিফ পরিবহনের বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বাসটিকে আটক করতে পুলিশের একাধিক দল ধাওয়া করে। বলিয়াপুর এলাকায় সড়কে বেরিকেড দেওয়া হয়। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় নিজেদের গাড়ি দিয়ে বেরিকেড দিয়ে বাসটি আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যান। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে। বাসটি থেকে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাসটিতে আর কারা ছিলেন এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, তা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গুগল ম্যাপের সঙ্গে মহাসড়কের দূরত্বের হিসাবে পার্থক্য কেন?
সর্বশেষ খবর
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস