বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে সাত হাজার অধিবাসী

বাগেরহাট প্রতিনিধি
২১ মে ২০১৬, ০৮:৪৩আপডেট : ২১ মে ২০১৬, ০৮:৪৩

রোয়ানু

ধেয়ে আসা ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত থেকে বাঁচাতে বাগেরহাটে উপকূলের প্রায় সাত হাজার অধিবাসীকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ বাগেরহাটের শরণখোলা ও মংলা উপজেলায় ১৩ টি আশ্রয় কেন্দ্রে সাত হাজারেরও বেশি মানুষকে নিয়ে আসা হয়েছে বলে জানান বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, মংলা বন্দরে সাত নম্বর বিপদ সংকেত জারির পর প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী ও মংলার পশুর নদী সংলগ্ন এলাকার ১৩টি আশ্রয়কেন্দ্রে স্থানীয় অধিবাসীদের স্থান দেওয়া হয়।

এছাড়া বাগেরহাট রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবক স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে আনতে কাজ শুরু করেছে। জেলায় ৮৪ টি মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। 

সেইসঙ্গে দুর্যোগপ্রবণ এলাকার লোকজনকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার জরুরি নির্দেশ দেওয়া হচ্ছে। জেলার সব ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ উপযোগী রাখতে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে সড়ক ও জনপদ বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর।

মংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি ১১টি জাহাজসহ সকল প্রকার জলযানকে নিরাপদে রাখতে জাহাজের ক্যাপ্টেন, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত কয়লা, ক্লিংকার, যন্ত্রাংশ ও সারবাহী ১১টি মাদার ‘ভ্যাসেল’ থেকে মাল খালাসের কাজ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

আরও পড়ুন: আজ স্থলভাগ অতিক্রম করতে পারে রোয়ানু

/এইচকে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়