মোংলা মুক্ত দিবস আজ

মোংলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ১০:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:৩৯

মোংলা মুক্ত দিবস আজ আজ ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার মোংলা অঞ্চল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে এই এলাকা শত্রুমুক্ত করেন।

৭১ এর শুরুতে মোংলা, রামপালসহ সুন্দরবনে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। ঘাঁটি গাড়ে বর্তমানের নৌ-বাহিনীর ক্যাম্পসহ বিভিন্ন স্থানে। শত্রুমুক্ত করতে স্বাধীনতার সুতিকাগার এ অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৯ মাসই মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর যুদ্ধ হয়েছিল এখানে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী অনেক মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সেলে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালাতো।

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) জলিল ও সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৭১ এর এই দিন মোংলা ও সুন্দরবনের বিশাল এলাকা পুরোপুরি শত্রুমুক্ত করে। বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে এ অঞ্চলে।

এদিকে দিনটি উপলক্ষে কোনও কর্মসূচি পালন করছে না উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ. রহমান এ তথ্য জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম