খুলনায় ইলিশ ধরা বন্ধে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

খুলনা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ০২:৪৩

আইনশৃঙ্খলা কমিটির সভা নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে ইলিশ না ধরে, সে বিষয়ে তৎপর থাকতে  আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন খুলনার জেলা প্রশাসক। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও জরুরি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলা হয়েছে। রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুর্গাপূজায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। নির্বাচনি তফসিল ঘোষণা হলে কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।’ ট্রাফিক পুলিশের তৎপরতায় গল্লামারী মোড়ে যানজট কমে আসায় সভায় ধন্যবাদ জানানো হয়। এভাবে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশকে অনুরোধ জানানো হয়।

পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনে পুলিশ বাহিনী সতর্ক থাকবে। রূপসা ব্রিজের ওপর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে জনসমাগম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মাহিন্দ্রার পেছনের সিটে সবোর্চ্চ তিনজন যাত্রী বহনের দাবি কার্যকর হওয়ায় পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান এসপি।

সভায় আইন-শৃঙ্খলার প্রতিবেদনে জানানো হয়, খুলনা জেলায় গত আগস্ট মাসে ২৫৫টি ও সেপ্টেম্বর মাসে ২৬৩টি মামলা হয়। মহানগরীতে গত আগস্ট মাসে ২২২টি ও সেপ্টেম্বর মাসে ২২৭টি মামলা হয়।

মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা বিষয়ে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন মাদক স্পটে ১২০টি অভিযান পরিচালনা করে ৩০ জন আসামির বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ৪৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ জন আসামির বিরুদ্ধে ২০টি মামলা করা হয়। ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ জনকে ২৭ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদক সেবন ও গ্রহণের কুফল সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা করা হয়েছে।

পিকচার প্যালেস মোড়ে ফুটপাথ দখল করে রাস্তায় চলাচল বিঘ্নিত হওয়া, ফিটনেসবিহীন পরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে বলে জানানো হয়।

সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইলিশের আরও খবর: 

ভাণ্ডারিয়ায় ৪ জেলের কারাদণ্ড

বাগেরহাটে ১১ হাজার মিটার জাল জব্দ, দুই জনকে জরিমানা


ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে পাবনায় কারেন্ট জাল জব্দ

ইলিশ ধরা নিষিদ্ধ হলেও খাদ্য সহায়তা পাচ্ছেন না কুড়িগ্রামের জেলেরা

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের