স্কুলছাত্র মঈনুর হত্যায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাতক্ষীরা প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ০৬:১৭আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:১৭

আদালত চালক মঈনুর রহমানকে হত্যা ও গুম করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হুমায়ুন কবীর (৩৬) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ানুজ্জামানের আদালতে তিনি এই জবানবন্দি দেন।

অপরদিকে নিহতের পিতা সুরত আলী বাদী হয়ে আটক হুমায়ুন কবীরসহ ৪ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত হুমায়ুনের শ্যালক ইউনুছ আলীকেও গ্রেফতার করা হয়েছে। তার হেফাজতে থাকা ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

নিহত মঈনুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামের সুরত আলীর ছেলে এবং সাতক্ষীরার ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। পাশাপাশি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দানকারী হুমায়ুন কবীর সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের ওয়াহেদ সরদারের ছেলে।

নিহতের পিতা সুরত আলী জানান, তার ছেলে মঈনুর রহমান সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনা করতো। পারিবারিক দীনতার কারণে মাঝে মাঝে সে ইজিবাইক চালাতো। গত ৩১ জুলাই বিকাল সাড়ে চারটার দিকে ইজিবাইক নিয়ে সে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে সাতটার পর তার সঙ্গে শেষ কথা হয়। সারারাত খোঁজাখুঁজির পর তার সন্ধান না মেলায় ঈদের দিন (১ আগস্ট) তার ভাই আফছার আলী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার বিকালে আলীপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন কবীরকে তার শ্বশুর বাড়ি শ্রীরামপুর থেকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় মঈনুরের ইজিবাইকটি। বিকাল ৫টার দিকে শহরতলীর বাঁকালে আব্দুস সবুরের মালিকানাধীন জয়েন্ট ব্রিকস এর সেফটি ট্যাঙ্ক থেকে পুলিশ মঈনুরের গলিত লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হুমায়ুন কবীরের স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো মতে মইনুরের ইজিবাইক এবং পঁচা-গলা লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে  লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

ওসি জানান, মঙ্গলবার বিকালে হুমায়ুন কবীর হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। পাশাপাশি গ্রেফতার হওয়া ইউনুছ আলীর বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত