বাগেরহাটে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

বাগেরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২০:২৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:২৬

বাগেরহাট জেলায় পৌঁছেছে করোনার প্রথম ধাপের ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় ভ্যাকসিনগুলো। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়ি থেকে ভ্যাকসিন নামিয়ে ইপিআই ভবনের একটি কক্ষে তা সংরক্ষণ করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ কে এম হুমাউন কবীর জানান, বাগেরহাট জেলার জন্য প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন হাতে পাওয়া গেছে। এই ভ্যাকসিন ৪৮ হাজার জনকে দেওয়া যাবে।

তিনি আরও জানান, বাগেরহাট জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা। এ বিষেয়ে সিভিল সার্জন অফিস থেকে আগে থেকে তালিকা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ১৫ ধরনের পেশাজীবী সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তালিকার সঙ্গে মিলিয়ে মোবাইলে তাদের কাছে এসএমএস যাবে। সেই এসএমএস দেখিয়ে তাদের ভ্যাকসিন নিতে হবে।

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রেজেনেকা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্ভাবনায় উদ্ভাবিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তিন স্তরে পরীক্ষিত করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এর বাণিজ্যিক উৎপাদন ও বিপণনের দায়িত্ব পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতীয় প্রতিষ্ঠানটি উৎপাদন শুরুর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করে। এরপর প্রথম দফায় ৫০ লাখ ডোজ ভ্যাকসিন এনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তা দেশের সব জেলায় পৌঁছে দিচ্ছে বেক্সিমকো।  

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের