যশোরে মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১ কোটির টাকার ক্ষতি

যশোর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ০২:১২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০২:১২

যশোর টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল সমিতির সভাপতি শহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, মার্কেটের পূর্বপাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর। বাবু, আমির, হোসেনসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

মার্কেটের আগুন... তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামালউদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে আমাদের চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনও কারণে আগুন লাগতে পারে।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান সহকারী পরিচালক।

যশোর কোতোয়ালি খানার ওসি তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান