৬ মে’র মধ্যে হত্যার শিকার হতে পারি: কাদের মির্জা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৯:৩৮আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আগামী ৬ মে’র মধ্যে আমাকে ও আমার ছেলেকে হত্যা করা হবে।’ সোমবার (৩ মে) দুপুর আড়াইটায় নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করেই আমাকে ও আমার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতোমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩টি একে-৪৭ ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি, থাকবো। সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।’

কাদের মির্জার ফেসবুক স্ট্যাটাস পরে মেয়র আবদুল কাদের মির্জা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খবর পেয়েছি, চট্টগ্রামের আজম নাসির ফেনীতে আমাকে ও আমার সন্তানকে হত্যার জন্য ৩টি একে-৪৭ পাঠাইছেন। সেখানে নিজাম হাজারী ও স্বপন মিয়াজি তা রিসিভ করে মিজানুর রহমান বাদল, আজম পাশা চৌধুরী রুমেল ও ফখরুল ইসলাম রাহাতের কাছে দিয়েছেন। একরামুল করিম চৌধুরী দুবাই থাকাকালীন তাদের এ মিশন বাস্তবায়ন করবেন।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আমি অনেক জায়গায় বিচার দিয়েছি, কোথাও বিচার পাইনি। আজকে ওবায়দুল কাদের সাহেব আমার সঙ্গে নেই। তাঁর স্ত্রীর অপকর্ম ঢাকার জন্য আগামী ৬ তারিখের মধ্যে আমাকে ও আমার সন্তানকে হত্যা করা হবে।’

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গত ডিসেম্বরে নির্বাচনের আগে ও পরে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন। স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় দুটি সংঘর্ষের ঘটনায় একজন সাংবাদিকসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় কয়েকটি পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী