জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ মে ২০২১, ০৪:৪৯আপডেট : ১৭ মে ২০২১, ০৪:৪৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। রবিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানায় অ্যাডভোকেট এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা রয়েছে। মামলা নম্বর-জিআর ২৯৩/২১ ও জিআর ৩২৪/২১। একটি মামলার বাদী জজকোর্টের বর্তমান পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। আরেকটি মামলার বাদী শিক্ষানবীশ আইনজীবী মো. লিয়াকত আলী। এছাড়া, সাতক্ষীরা দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। মামলা নম্বর ৬/২১, ৭/২১ ও ৮/২১। এই মামলাগুলো পিবিআই তদন্ত করছে।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার অ্যাডভোকেট এম শাহ আলমকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে অ্যাডভোকেট শাহ আলমকে আটকের ঘটনায় জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নিন্দা ও মুক্তির দাবি করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে `স্বাধীনতা বিরোধী চক্রের' ষড়যন্ত্রমূলক মামলায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় পার্টির সদস্য সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমুখ।

/টিএন/  
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী