সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ যাত্রীর করোনা পজিটিভ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ মে ২০২১, ১২:৩৩আপডেট : ১৯ মে ২০২১, ১২:৩৩

সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শেষ মুহূর্তে মঙ্গলবার (১৮ মে) রাতে ভারতফেরত ১৪২ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল 'ডিসি সাতক্ষীরা' ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন- ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত বলেন, সাতক্ষীরায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ১৪২ যাত্রীর মধ্যে যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিক্যালের আলাদ ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদের শরীরে করোনার ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী পাঁচ দিনের মধ্যে আইইডিসিআর-এ পাঠানো হবে। এছাড়া বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 'এসপি সাতক্ষীরা' ফেসবুক আইডিতে লিখেছেন, সাতক্ষীরায় ভারতফেরত পাঁচ জন করোনা রোগী শনাক্ত। আপনাদের এলাকায় ভারত থেকে কোনও লোক আসলে জেলা পুলিশকে জানান। কোনোভাবেই যাতে সীমান্ত অতিক্রম করে কোনও লোক আসা-যাওয়া করতে না পারে সবাই সতর্ক থাকুন।

/টিটি/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্য আটক
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ