উপকূলে চিংড়ি চাষ যেন গলার কাঁটা! (ভিডিও)

আবুল হাসান, মোংলা
০১ জুন ২০২১, ০৯:০০আপডেট : ০১ জুন ২০২১, ২০:০৪

সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের মানুষের আয়ের প্রধান উৎস্য ‘সাদা সোনা’ খ্যাত চিংড়িসহ নানা প্রজাতির মাছ। মাছ চাষ করেই এ অঞ্চলের ৭০ শতাংশ মানুষের জীবিকা আসে। তবে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতির শিকার হলো মোংলা উপকূলের চিংড়ি চাষীরা।

এর আগের ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কা সামলে না উঠতেই এলো ইয়াস। ভেসে গেছে তিনশ’ হেক্টর মাছের জমি। এসব জমিতে চিংড়িসহ অন্যান্য মাছের ৬৮৫টি খামার রয়েছে। প্রায় সবগুলোই ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ঝড়ের আগে প্রচণ্ড তাপদাহে এখানকার চাষীদের কয়েক লক্ষ টাকার মাছ এমনিতেই মরে গিয়েছিল। এরমধ্যে আবার ইয়াস-এর কারণে উপজেলার চিলা ইউনিয়নের ৪৪৫টি, চাঁদপাইয়ে ১৪৪টি ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৮৬টিসহ মোট ৬৮৫টি ঘের ভেসে গেছে। এসব খামারে কত কোটি টাকার মাছ ভেসে গেলো তার হিসাব কেবল শুরু করেছি বলে জানান তিনি।

উপকূলে চিংড়ি চাষ যেন গলার কাঁটা! (ভিডিও) বৃহস্পতিবার (২৭ মে) সরেজমিনে এসব এলাকা ঘুরে কথা হয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। জয়মনি ঘোলের হরিপদ মন্ডল বলেন, ‘অনেক কষ্ট করে কয়টা মাছ ছাড়িলাম, সব তলায়া গেছে।’

কাইনমারি এলাকার দিলিপ কুমার বিশ্বাস ও তপন গাইন বলেন, ‘প্রচণ্ড গরমে একদফা মাছ মরে পচে গেলো। এবার ঝড়ে ঘেরের মাছ সব ভেসে গেছে। এখন কী করে বেঁচে থাকবো তা নিয়ে চিন্তায় আছি।’

ধারবাহিক দুর্যোগের কারণে চিংড়ি চাষে জড়িত উপজেলার সহস্রাধিক মানুষ এখন দিশেহারা। উপজেলা চেয়ারম্যান ও চিংড়ি ব্যবসায়ী মো. আবু তাহের হাওলাদার বলেন, ‘চিংড়ি চাষের মৌসুমের শুরুতেই প্রান্তিক চাষীরা হোঁচট থেতে শুরু করেন। এপ্রিল-মে মাসে লকডাউনে হ্যাচারিগুলো বন্ধ থাকায় রেণু-পোনার চরম সংকট দেখা দিয়েছিল। এ ছাড়া চাষীরা স্থানীয় প্রাকৃতিক চিংড়ির পোনাও আশানুরূপ পাননি। এখন তো ঘূর্ণিঝড়ে মাছও গেলো, ধানও গেলো।’

উপকূলে চিংড়ি চাষ যেন গলার কাঁটা! (ভিডিও) মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের উপরের দফতরে পাঠানো হবে। চাষীদের ক্ষতি পোষানোর সাধ্যমতো চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তবে বুধবার রাত জেগে ঘের পাহাড়া দিয়েও শেষরক্ষা হয়নি। সব জোয়ারের পানিতে চোখের সামনে তলিয়ে যায়। চড়া সুদে ঋণ নিয়েছিলেন অনেকে। তারাও বলতে পারছেন না কী করে ঋণ শোধ করবেন।



/এফএ/
সম্পর্কিত
হ্যারিকেন লালার পর ধেয়ে আসছে আরেক ঝড় ‘মোকে’, ভারী বৃষ্টির শঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’