আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা উপহার পেলেন জেলেরা

খুলনা প্রতিনিধি
২৩ জুন ২০২১, ২২:২৩আপডেট : ২৩ জুন ২০২১, ২২:২৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ ধরা নৌকা উপহার পেয়েছেন বাগেরহাটের শরণখোলার চার জেলে। বুধবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বলেশ্বর নদের পাড়ের বেড়িবাঁধের ওপর এক আনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে নৌকা হস্তান্তর করা হয়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের কোটা থেকে বরাদ্দকৃত টিআর প্রকল্পের অর্থে এসব নৌকা নির্মাণ করা হয়।

নৌকা পাওয়া জেলেরা হলেন রায়েন্দা ইউনিয়নের রাজেস্বর গ্রামের মিলন বালা, জগেন্দ্র হালদার, রনজিৎ হালদার এবং জিলবুনিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদার।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে নৌকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন, আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির ও ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

নৌকা পেয়ে মিলন বালা, রনজিত হালদার, জগেন্দ্র হালদার ও আজিজ হাওলাদার জানান, এতদিন নৌকা না থাকায় খুব কষ্টে দিন কেটেছে তাদের। অন্যের নৌকায় শ্রমিক হিসেবে মাছ ধরে যা আয় হতো তা দিয়ে কোনোমতে সংসার চলতো। এখন নিজেদের নৌকায় মাছ ধরে যা আয় হবে তা দিয়ে ভালোভাবেই চলবে তাদের সংসার।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের