ভুল সিগন্যালে ট্রেনের ধাক্কায় দুই কিমি গড়িয়ে গেলো ১০টি ওয়াগন

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১১:৫৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:৫৭

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ১০টি ওয়াগনকে ধাক্কা দিয়েছে মালবাহী একটি ট্রেন। এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত এবং দাঁড়িয়ে থাকা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘণ্টা আটকে থাকে।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, ভোরে স্টেশনের সামনে দুই নম্বর লাইনে ভারত থেকে আসা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন দাঁড়িয়ে ছিল। ওয়াগনগুলোতে কোনও ইঞ্জিন সংযোগ ছিল না। এ সময় যশোর সদরের সিঙ্গিয়া থেকে একটি মালবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ভুল সিগন্যালের কারণে মালবাহী ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলোকে ধাক্কা দেয়।

এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ৩ নম্বর লাইনের ওপর গিয়ে পড়ে। একই সঙ্গে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলো চলতে শুরু করে। প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার তালতলায় গিয়ে ওয়াগনগুলো থেমে যায়। খুলনা থেকে রিলিফ ট্রেন এনে ওয়াগনগুলো স্টেশনে ফিরিয়ে আনতে এবং লাইনচ্যুত খালি ওয়াগন দুটি উদ্ধারের কাজ শুরু হয়। সকাল ৮টার দিকে স্টেশনের ৩ নম্বর লাইন স্বাভাবিক হয়।

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনার কারণে খুলনাগামী দুটি ট্রেন আটকে ছিল। লাইন ক্লিয়ার করার পর সকাল ৮টার দিকে ট্রেন দুটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী