নিজ রাইফেল দিয়েই পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনা প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১২:১৯আপডেট : ২১ জুলাই ২০২১, ১২:১৯

মেহেরপুরে মুজিবনগরের রতনপুর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল।

বুধবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। মেহেরপুর পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত সাইফুল দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত ছিলেন। তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ সদস্য। নিহতের বাড়ি কুষ্টিয়া জেলায়। সাইফুল ইসলামের কনস্টেবল নম্বর ৫৪৩।’

পুলিশ সূত্রে জানা গেছে, গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সুপার মো. রাফিউল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী