বাংলাদেশে ঢুকে মাছ ধরায় ১৩ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৭:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৭:২৪

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণের সময় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে তাদেরকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। 

রবিবার (০৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘সিজিএস সোনার বাংলা’ একটি বিদেশি ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখে। এ সময় ট্রলারটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে টহলরত জাহাজটি তাদেরকে ধাওয়া করে আটক করে। মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ওই ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়।

জব্দ ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলেকে রবিবার বিকাল ৪টায় মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড জানায়, তাদের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নিয়মিত এ অভিযান চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার