ভারত থেকে ১৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

বেনাপোল প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১৫:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৫:৩২

দীর্ঘ এক বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। চার দিনে এ বন্দর দিয়ে ১৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে ভারত থেকে আমদানি হলো ১৩৩ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় এ পণ্য।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। ফলে গত ৯ আগস্ট থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

উচ্চ পচনশীল হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমদানি করা পণ্যটি দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে। মেসার্স রুশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের  এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামে এই চার আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দেশের বাজারে দাম বাড়ায় ও সংকটের কারণে ব্যবসায়ীরা কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। এ বন্দর দিয়ে চারটি আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যটি আমদানি করছে। কাঁচা মরিচ আমদানির ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমছে।

/এফআর/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
সবজির বাজার চড়া, কমেছে কাঁচা মরিচের দাম
কাঁচা মরিচের কেজিতে বেড়েছে ১৬০ টাকা, নাগালের বাইরে সবজির দাম
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি