বিস্ফোরণে মৃত যুবকের বাড়ির পাশে মিললো ৩০ ককটেল

যশোর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬

যশোরের অভয়নগর উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত শহিদুল ইসলাম শপ্পার (৩৬) বাড়ির পাশের ডোবা থেকে ৩০টি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা রাজঘাট মাছবাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।

বিকাল ৪টার দিকে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ খুলনা থেকে অভয়নগরে এসে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর বোমা বানাতে য়েয়ে শহিদুল ইসলাম শপ্পা নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ ব্যাপক তথ্য অনুসন্ধানে নামে।

মোসতাক আহম্মেদ আরও বলেন, র‌্যাবের গোয়েন্দা ছায়া অনুসন্ধানে রাজঘাটের শপ্পার বাড়ির পাশে ডোবার মধ্যে বোমার সন্ধান পায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডোবার পানি সেচে সেখান থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এই বোমা তৈরি ও মজুদ করেছে, তা উদ্ঘাটনে র‌্যাব-পুলিশ কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মাহফুজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি