নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করালেন এমপি নাবিল

যশোর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় গণবিজ্ঞপ্তি জারি করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। এদিন বিকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান এবং শুভ্চ্ছো জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ।

মিষ্টিমুখ করাচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন অফিসার, রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। এ বছরের ৩ জুন উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য হয়। এই নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মুফতি নূরুল আমিন ও স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা মনোনয়ন জমা দেন। যাছাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়ন বাতিল হয়। রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওইদিন জাতীয় পার্টির প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন। তাই এই নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।’

গণবিজ্ঞপ্তিতে সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির উল্লেখ করেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ায় উপজেলা জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর ২৪(১) অনুযায়ী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। 

/এমএএ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের