ধাক্কা দেওয়া সিএনজির ওপর একই ট্রাকের চাপা, নিহত ৪

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ডোবায় পড়ে চার জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এরপর টানা চার ঘণ্টার চেষ্টায় ডোবা থেকে বিকাল ৫টার দিকে নিহতদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বালুবাহী ট্রাকের চালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে সিএনজিচালক ইলিয়াস সরদার (৪৫) ও রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২)। বাকি দুই জনের একজন নারী অন্যজন পুরুষ জানা গেলেও তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাস-ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

ডুমুরিয়া থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘বালুভর্তি ট্রাক (সাতক্ষীরা-ই ১১-০৩৯৪) এবং যাত্রীবাহী সিএনজি উভয় যানই খুলনামুখী ছিল। ট্রাকটি পেছন থেকে সাজোরে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি যাত্রীসহ রাস্তার পাশের ডোবার মধ্যে পড়ে। পরে সিএনজির ওপর বালুভর্তি ট্রাকটিও পড়ে। ফলে সিএনজিটি পানির নিচে ডুবে যায়। এতে সিএনজি থেকে কেউ বের হতে পারেননি। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চার জনের লাশ উদ্ধার করে।’

ওসি আরও বলেন, ‘ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে। আটক রাজিব খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।’

জানা গেছে, এ দুর্ঘটনায় পর উদ্ধার কাজের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এর ফলে রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়। বিকাল ৫টায় উদ্ধার কাজ শেষে এ মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী